উত্তর ২৪ পরগণায় তৃণমূলের জেলা সভাপতি যে কেউই হতে পারেন ; জানালেন জ্যোতিপ্রিয় - The News Lion

উত্তর ২৪ পরগণায় তৃণমূলের জেলা সভাপতি যে কেউই হতে পারেন ; জানালেন জ্যোতিপ্রিয়




দি নিউজ লায়ন ;  উত্তর ২৪ পরগণা জেলায়  তৃণমূলের নতুন জেলা সভাপতি দল যাকে চাইবে সে  হতে পারেন। তবে সেক্ষেত্রে দলের যে বা যিনি সভাপতি হবেন তাঁকে সাহায্য করাই হবে আমার অন্যতম কাজ। শনিবার হাবড়ায় এক রক্তদান উতসবে এসে একথা  সাফ জানিয়ে দিলেন উত্তর ২৪ পরগণা জেলার বর্তমান জেলা তৃণমূলের সভাপতি তথা  রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন,  এখন আস্তে আস্তে দলে একটা নতুন জেনারেশন উঠে আসছে, ফলে  এখন আমাদের উচিত তাদের সর্বোতোভাবে  সাহায্য করা। 


জ্যোতিপ্রিয় বলেন, বাংলায়  একুশের ভোট পরবর্তী সময়ে  বিজেপির কাছ থেকে সব থেকে বেশী আক্রান্ত হয়েছে আমাদের তৃণমূল দলের ছেলেমেয়েরা। আর বিজেপি দাবি করছে,  ভোট পরবর্তীতে হিংসা ছড়াচ্ছে তৃণমূল! আসলে  বিজেপি দলটা এখন মিথ্যাবাদী দলে পরিনত হয়েছে। ওরা কথায় কথায় মিথ্যার আশ্রয় নিচ্ছে। বাংলার মানুষ ওদের চিনে গিয়েছে। 


জ্যোতিপ্রিয় রাজ্যপাল জগদীপ ধনখড় প্রসঙ্গে বলেন, রাজ্যপালকে বর্তমানে যে ভূমিকায় দেখা যাচ্ছে সেটা ঠিক না। উনি তো এখনও বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন নি। তাহলে এখনই একটা সাংবিধানিক পদে থেকে কীভাবে একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলা যায় আমি জানি না। জ্যোতিপ্রিয় অভিযোগ করে বলেন, রাজ্যপাল অসত্য ও মিথ্যাকথা বলে চলেছেন সমানে। রাজ্যের বিরুদ্ধে ক্রমাগত  মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন তিনি।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.